জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
বিশেষ অর্জন



ঝিনাইদহ জেলা প্রশাসনের এবং এর আওতাধীন অফিস সমূহের সেবা সম্পর্কিত কার্যক্রমের সিটিজেন চার্টার দর্শনীয় স্থানে টানানো হয়েছে যার মাধ্যমে জনগণ সহজে জেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন।

জনগণের মাঝে সহজে সেবা প্রদান নিশ্চিত করণের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মূখে ফ্রন্ট ডেস্ক (তথ্য অনুসন্ধান) সেল গঠন করা হয়েছে। এ ডেস্কে রোষ্টার মাফিক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কয়েকজন কর্মচারী। এ সেলের মাধ্যমে সেবা প্রত্যাশি ব্যক্তি কোন কাজে বা প্রয়োজনে আসলে সেবা প্রাপ্তির শাখা,শাখার অবস্থান এবং সেবা প্রাপ্তির উপায়/পদ্ধতি বর্ণনা করা হয়। এতে সাধারণ জনগণ তথা এতদাঞ্চলের লোকজন সহজেই তথ্য সেবা পেয়ে জেলা প্রশাসকের কার্যক্রম সম্পর্কে ধারণা পাচ্ছেন এবং কাজ সম্পাদন করতে পারছেন।

এছাড়া আরও উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি সময়ে কম্পিউটার ল্যাব স্থাপন। কর্মকর্তা কর্মচারীদের পেনশন সহজিকরণের নিমিত্ত কল্যাণ কর্মকর্তা নিয়োগ, প্রবীণদের কল্যাণার্থে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ, স্যানিটেশন ও জন্ম নিবন্ধন, বিভিন্ন প্রকার সভা সেমিনারের মাধ্যমে পরিবার পরিকল্পনা, বাল্য বিবাহ ও যৌতুক নিরোধ কার্যক্রম ফলপ্রসূকরণ।