|
ঝিনাইদহ সার্কিট হাউস এর পটভূমিঃ
ব্রিটিশ আমলে বিভাগীয় কমিশনারগণ সার্কিট কোর্ট করার জন্য জেলায় যে ভবনে অবস্থান করতেন সেটি সার্কিট হাউস নামে পরিচিত ছিল।
সার্কিট হাউস বর্তমানে জেলা সফরে আগত রাষ্ট্রীয় অতিথি, ভি,আই,পি ও সরকারী পদস্থ কর্মকর্তাদের সরকারী আবাসন হিসেবে ব্যবহৃত হয়। ঝিনাইদহ সার্কিট হাউসের কাজ ১৯৯০ সালে সম্পন্ন হয় এবং ১৯৯৪ সালের এপ্রিল মাস হতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় সার্কিট হাইজ অবস্থিত।
কক্ষগুলোর নামঃ
|
ক্রঃ নং
|
রুম নং
|
রুমের নাম
|
ভিআইপি/এসি যুক্ত
|
আসবাবপত্র ও অন্যান্য সুবিধা
|
|
০১
|
০১
|
কপোতাক্ষ
|
ভি,আইপি,
এয়ার কন্ডিসন যুক্ত
|
একটি উন্নত মানের বক্সখাট; সোফাসেট; ড্রেসিং টেবিল; রিডিং টেবিল; চেয়ার এবং সেন্ট্রাল টেবিল আছে। উন্নত মানের বাথরুমের ব্যবস্থা আছে এবং একটি টেলিফোন ও একটি রঙিন টেলিভিশন আছে।
|
|
০২
|
০২
|
নবগঙ্গা
|
ভিআইপি
এয়ার কন্ডিসন যুক্ত
|
দুইটি উন্নত মানের সিঙ্গেল সেমি বক্সখাট; সোফাসেট; ড্রেসিং টেবিল; রিডিং টেবিল; চেয়ার এবং সেন্ট্রাল টেবিল আছে। উন্নত মানের বাথরুমের ব্যবস্থা আছে ও একটি টেলিভিশন আছে।
|
|
০৩
|
০৩
|
ইছামতি
|
ভিআইপি ডাইনিং
|
একটি উন্নত মানের ০৬ আসন বিশিষ্ট ডাইনিং টেবিল ও চেয়ার এবং একটি সোফাসেট আছে। উন্নত মানের বাথরুমের ব্যবস্থা আছে ।
|
|
০৪
|
০৪
|
গড়াই
|
নন-ভিআইপি
এয়ার কন্ডিসন যুক্ত
|
দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।
|
|
০৫
|
০৫
|
কুমার
|
নন-ভিআইপি
|
দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।
|
|
০৬
|
০৬
|
ভৈরব
|
’’
|
দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।
|
|
০৭
|
০৭
|
বেগবতি
|
’’
|
দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।
|
|
০৮
|
০৮
|
ডাকুয়া
|
’’
|
দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।
|
|
০৯
|
০৯
|
কোদলা
|
’’
|
দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।
|
সার্কিট হাউসের কক্ষের ভাড়ার পরিমাণ নিম্নরুপঃ
|
ক্রমিক নং
|
যাদের জন্য প্রযোজ্য
|
অবস্থানকাল
|
০১ শয্যা বিশিষ্ট কক্ষ
|
০২ শয্যা বিশিষ্ট কক্ষ
|
|
০১
|
সরকারী কর্মকর্তা/ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা
|
০১-০৩ দিন পর্যন্ত
৪-৭ দিন পর্যন্ত
৭ দিনের উর্ধ্বে
|
২০ টাকা
৩০ টাকা
১০০ টাকা
|
৪০ টাকা
৬০ টাকা
২০০ টাকা
|
|
০২
|
সংবিধিবদ্ধ সংস্থা / সেক্টর কর্পোরেশন / স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা
|
০১-০৩ দিন পর্যন্ত
৪-৭ দিন পর্যন্ত
৭ দিনের উর্ধ্বে
|
২৫ টাকা
৩৫ টাকা
১১০ টাকা
|
৫০ টাকা
৭০ টাকা
২২০ টাকা
|
|
০৩
|
বেসরকারী ব্যক্তিবর্গ / কর্মকর্তা
|
থাকার সময় নির্বিশেষে
|
২০০ টাকা
|
৪০০ টাকা
|
অন্যান্য সুবিধাঃ
সার্কিট হাউসের পৃথক রান্না ঘর আছে এবং একজন কুক ও মশালচী আছে। সার্কিট হাউসে অবস্থানকারী কর্মকর্তাগণের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সার্কিট হাউসের নীচতলায় পশ্চিম দিকে ৫০ আসন বিশিষ্ট একটি কনফারেন্স রুম আছে এবং পূর্ব দিকে ৪৮ আসন বিশিষ্ট ডাইনিং রুম আছে। সার্কিট হাউসের দুইতলা বিশিষ্ট একটি পৃথক বিল্ডিং আছে। যার নীচতলায় ০৩টি গাড়ী রাখার মত গ্যারেজ আছে এবং ২য় তলায় গাড়ী চালকদের থাকার জন্য তিনটি রুম আছে।
যোগাযোগঃ
ঝিনাইদহ শহরে কেন্দ্রীয় পোষ্ট অফিসের সামনে হতে যেকোন যানবাহনে ঝিনাইদহ সার্কিট হাউসে যাতাযাত করা যায়। সার্কিট হাউসের ফোন নম্বর ০৪৫১-৬২৯৭৭। সার্কিট হাউস ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসকের উপর ন্যাস্ত। নেজারত ডেপুটি কালেক্টর তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রটোকল জেলা নাজির সার্কিট হাউস এর কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন।
|