| জেলা প্রশাসকের বার্তা |
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ভিশন-২১ বাস্তবায়ন করা এখন সময়ের দাবী। উন্নত বিশ্ব আজ ফাইবার অপটিকসের মাধ্যমে আলোর গতিতে ছুটছে। আমরাও সেই গতির সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সরকার ইতোমধ্যে তথ্য অধিকার আইন প্রণয়ন করার মাধ্যমে জনগণের নিকট তথ্য ভান্ডার খুলে দেয়ার প্রক্রিয়া হাতে নিয়েছেন; যা সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। জেলা প্রশাসকের কার্যালয় জেলার সমস্ত কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। জনগণকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং আধুনিক তথ্য বিশ্বের সাথে নিজেকে সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসন ঝিনাইদহ একটি জেলা ওয়েব পোর্টাল উন্মুক্ত করছে-যা জেলা প্রশাসনের সার্বিক কর্মকান্ডের দর্পণ স্বরূপ কাজ করবে বলে আমি মনে করি। এই জেলা পোর্টালের মাধ্যমে ঝিনাইদহ বাসীর পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ, এমনকি সমগ্র বিশ্ববাসী চাইলেই প্রয়োজনীয় তথ্য সমূহ সহজেই জানতে পারবেন-যা জনবান্ধব প্রশাসন গড়ার লক্ষ্যে আমাদের আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। সর্বোপরি এই জেলা পোর্টালের মাধ্যমে ঝিনাইদহবাসী সার্বিকভাবে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। প্রাথমিকভাবে পোর্টালটিতে ঝিনাইদহ জেলার মৌলিক তথ্যসমূহ সন্নিবেশিত করা হয়েছে। ভবিষ্যতে এই তথ্যভান্ডার সকলের সহযোগিতা নিয়ে আরো সমৃদ্ধ করার প্রত্যয় রইল। এছাড়া সময়ের সাথে সাথে প্রয়োজনানুসারে তথ্যসমূহ সংস্কারের মাধ্যমে সংযোজন-বিয়োজনের প্রক্রিয়া চলমান থাকবে। এক্ষেত্রে যে কোন ধরনের পরামর্শ এবং সংশোধনী সাদরে গ্রহণযোগ্য হবে। ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত জেলা পোর্টালের প্রকাশনার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীকে আমার আন্তরিক শুভেচ্ছা।
জেলা প্রশাসক ঝিনাইদহ।
|