| উপজেলা নির্বাহী অফিসার, হরিণাকুন্ডু |
|
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- এক নজরে হরিণাকুন্ডু উপজেলাঃ আয়তন ঃ ২২৭.৬২ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ঃ ১,৯৪,০৮৯। ঘনত্ব ঃ ৭৫৮.৬৬ (প্রতি বর্গ কিলোমিটারে)। নির্বাচনী এলাকা ঃ ৮২ ঝিনাইদহ-২। খানা/ইউনিয়ন ঃ খানা- ৪৫,৪৮০ টি। ইউনিয়ন-০৮ টি। মৌজা ঃ ৭৭ টি। সরকারী হাসপাতাল ঃ ১ টি। স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক ঃ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-০৭টি। বে-সরকারী ক্লিনিক-২টি। কমিউনিটি ক্লিনিক-২৩ টি। পোস্ট অফিস ঃ ১ টি। শাখা- ১২টি। নদ-নদী ঃ ২ টি। নবগঙ্গা, কুমার। হাট-বাজার ঃ ১৭ টি। ব্যাংক ঃ সোনালী ব্যাংক-১টি, জনতা ব্যাংক- ৪টি, কৃষি ব্যাংক- ২টি, অগ্রণী ব্যাংক- ১টি। মোট- ৮টি। উপজেলা পটভূমিঃ হরিণাকুন্ডু উপজেলা ঝিনাইদহ জেলার অন্তর্গত এবং জেলার উত্তর দিকে ২৩°৩৩ ও ২৩°৪৬ উত্তর অক্ষাংশে এবং ৮৮°৫৯ ও ৮৮°১১ দ্রঘিমাংশের মধ্যে অবস্থিত। উপজেলার আয়তন- ২২৭.১৯ বর্গ কিলোমিটার। ৮টি ইউনিয়ন ১টি পৌরসভা, ৭৭টি মৌজা এবং ১৩০টি গ্রাম সমন্বয়ে গঠিত। জেলা সদর হতে উপাজেলা সদরের দুরত্বঃ ২২ কিলো মিটার। হরিণাকুন্ডু উপজেলার উত্তরে-কুষ্টিয়া সদর, দক্ষিণে-ঝিনাইদহ সদর, পূর্বে- শৈলকুপা উপজেলা এবং পশ্চিমে- আলমডাঙ্গা উপজেলা অবস্থিত। ঐতিহাসিক পটভূমিঃ হরিণাকুন্ডু উপজেলাটি ২৪ মার্চ, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। উপজেলাটি ঝিনাইদহ জেলার অন্যতম প্রাচীন থানা, জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা। এ উপজেলার নামকরণ সম্পর্কে সঠিকভাবে কোন তথ্য পাওয়া যায় না, তবে কথিত আছে যে, হরিনারায়ণ কুন্ডু নামের এক প্রভাবশালী ব্যক্তির নামানুসারে হরিণাকুন্ডু নামকরণ হয়েছিল। মরমী বাউল কবি ফকির লালন শাহ এর জম্নস্থান, লালন আকড়া, ফকির লালন শাহ এর গুরু সিরাজ শাইজির মাজার এবং কামেল আউলিয়া ফকির মাহমুদ বিশ্বাস (রঃ) বাসস্থান ও মাজার হরিণাকুন্ডু উপজেলায় অবস্থিত। উপজেলাটি ধান, পান, মাছ, ভূট্টা ও অন্যান্য খাদ্যশস্যে সমৃদ্ধ এবং খাদ্যোৎবৃত্ত এলাকা উল্লেখযোগ্য স্থান : ক) স্থানঃ মরমী কবি, লালন শাহের জন্মস্থান ও কুলবাড়ীয়া ফকির মাহমুদ বিশ্বাস (রহঃ) এঁর মাজার।
সিটিজেন চার্টারঃ-কার্যালয়ের শাখাঃ · উন্নয়ন শাখা · সংরক্ষিত শাখা · সার্টিফিকেট শাখা · ত্রাণ ও পুনর্বাসন শাখা কার্যালয়ের আওতাধীন অফিস/ দপ্তর সমূহঃ · উপজেলা পর্যায়ে উন্নয়ন সংক্রান্ত সকল অফিস/দপ্তর সমূহ · ভূমি ও রাজস্ব সংক্রান্ত সকল অফিস/ দপ্তর সমূহ · সরকারী দাবী/ পাবলিক ডিমান্ড আদায়কল্পে সার্টিফিকেট মোকদ্দমা পরিচালনা · স্থানীয় সরকার ও জনপ্রশাসন সংক্রান্ত সকল অফিস/ দপ্তর সমূহ কার্যপরিধিঃ · বিভিন্ন উন্নয়নমূলক কার্যাদির জন্য সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাঁচাইপূর্বক প্রকল্প/কর্মসূচীর প্রস্তাব প্রেরণ · বিভিন্ন উন্নয়নমূলক কার্যাদির তদারকি এবং বিল পরিশোধ ·স্থানীয় জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উৎপাদন (কৃষি,শিল্প ইত্যাদি) বৃদ্ধির জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে চাহিদাপত্র প্রেরণ। · স্থানীয় জনস্বার্থে ও রাষ্ট্রীয় স্বার্থে সভা, সেমিনারের আয়োজন পূর্বক সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ রক্ষা করা ·সকল সরকারী সম্পদ/সম্পত্তি যথাযথ সংরক্ষণ ও তদারকির ব্যবহার ও বন্দোবস্তের মাধ্যমে সরকারী রাজস্ব আহরণ নিশ্চিত করা · সরকারী দাবী/ পাবলিক ডিমান্ড আদায়কল্পে সার্টিফিকেট মোকদ্দমা পরিচালনা ও নিষ্পত্তি করা · স্থানীয় সরকার ও জনপ্রশাসন এবং ভূমি ও রাজস্ব সংক্রান্ত সকল অফিস/দপ্তরসমূহ পরিদর্শনসহ অভিযোগ নিষ্পত্তি করা। জনবল কাঠামোঃ অত্র কার্যালয়ে ১ জন উপজেলা নির্বাহী অফিসার, ১ জন অফিস সপার, ১ জন সি.এ-কাম- ইউ.ডি.এ, ১ জন.স্টেনো, ১ জন হিসাব সহকারী, ১ জন অফিস সহকারী ও ১ জন সার্টিফিকেট সহকারীর পদ রয়েছে (স্টেনো পদে পদায়ন নেই)। সেবা প্রদান পদ্ধতিঃ
উপজেলা গেস্ট হাউজঃ উপজেলায় গেস্ট হাউজ নেই। উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলো আছে। এতে ৫টি কক্ষ আছে। তন্মধ্যে ২টি এসি কক্ষ এবং ৩টি নন-এসি কক্ষ। এসি কক্ষের ভাড়া সরকারী কর্মকর্তাদের ক্ষেত্রে ৬০/- (ষাট) টাকা এবং বে-সরকারী ব্যক্তিদের ক্ষেত্রে ১২০/- (একশত বিশ) টাকা। নন-এসি কক্ষের ভাড়া সরকারী কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে ২৫/- (পঁচিশ) টাকা এবং বে-সরকারী ব্যক্তিদের ক্ষেত্রে ৪০/- (চল্লিশ) টাকা। |