| জেলা সমবায় অফিস |
|
___________________________________________________________________________________ সিটিজেন চার্টার নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ বৈধ উপায়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০ (কুড়ি) জন একক ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়। সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনির্দিষ্ট বিধানাবলি সমন্বিত উপ-আইন নিবন্ধন করা হয় এবং পরবর্তিতে প্রয়োজনবোধে উপ-আইনের সংশোধনী নিবন্ধন করা হয়। সরকারী কর্মসূচীর আওতায় বিত্তহীন ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০/- (তিন শত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়। দারিদ্র বিমোচনের লক্ষ্যে সেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে তিন হাজার টাকা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে এক কোটি টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে বিশ হাজার টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ নিস্পত্তি ও অবসায়নঃ- সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে জেলা সমবায় অফিসার আইনের আওতায় অমত্মর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন। জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়। সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরিদর্শন কিংবা তদমেত্মর মাধ্যমে নিস্পত্তি করেন। প্রাথমিক সমিতির নির্বাচন সহ যে কোন সৃষ্ট বিরোধ জেলা সমবায় অফিসারের নিকট দায়ের করা হলে তিনি বা নিযুক্ত সালিশকারী ন্যয় বিচার, সমতা ও সুবিবেচনা প্রসূতভাবে নির্ধারিত সময়ের মধ্যে রায় প্রদান করেন। রায়ে কেউ সংক্ষুব্ধ হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধন (বিচার) এর নিকট আপীল করতে পারেন। বিরোধ এবং আপীলের সাথে ১০০ (একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়। প্রাথমিক সমিতি অকার্যকর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিকে অবসায়ন করতে পারেন। আবার সদস্যদের আগ্রহের কারনে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন।
প্রশিক্ষণঃ কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়ীতে অবস্থিত দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমী এবং খুলনা ও কুষ্টিয়া আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট সমিতিতে গিয়ে সদস্য প্রশিক্ষণ দিয়ে থাকে।
সমবায় অধিদপ্তরের ঢাকাস্থ সদর কার্যালয় বাংলাদেশ সমবায় একাডেমী ও খুলনা এবং রংপুর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে অবস্থিত মোট ৪টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সদস্য ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের আধুনিক তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।
অভিযোগ নিস্পত্তিঃ কোন অভিযোগ থাকলে জেলা সমবায় অফিসার এর নিকট দাখিল করলে তা নিস্পত্তি করা হয়ে থাকে।
(O) (১) উপজেলা সমবায় কার্যালয়, ঝিনাইদহ সদর, ফোন নং- ০৪৫১-৬১৪৪৭ উপজেলা পরিষদ ভবন, ঝিনাইদহ। (২) উপজেলা সমবায় কার্যালয়, কালীগঞ্জ, ফোন নং- ০৪৫২৩-৫৬০০৩ উপজেলা পরিষদ ভবন, কালীগঞ্জ। (৩) উপজেলা সমবায় কার্যালয়, কাটচাঁদপুর, ফোন নং- ০৪৫২৪-৬৫৪২৭ উপজেলা পরিষদ ভবন, কোটচাঁদপুর। (৪) উপজেলা সমবায় কার্যালয়, মহেশপুর, ফোন নং- ০৪৫২৫-৫৬২০৩ উপজেলা পরিষদ ভবন, মহেশপুর। (৫) উপজেলা সমবায় কার্যালয়, হরিণাকুন্ডু, ফোন নং- ০৪৫২২-৭৪০৭০ উপজেলা পরিষদ ভবন, হরিণাকুন্ডু। (৬) উপজেলা সমবায় কার্যালয়, শৈলকুপা, ফোন নং- ০৪৫২৬-৫৬০১১ উপজেলা পরিষদ ভবন, শৈলকুপা। |