| জেলা তথ্য অফিস |
|
________________________________________________________________________________________
নাগরিক সেবা · গণযোগাযোগ অধিদপ্তর সরকারের তথ্য মমএণালয়ের একটি প্রচার ধর্মী প্রতিষ্ঠান । · দেশের ৬৪টি জেলা ও ৪টি উপজেলাসহ মোট ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে এ অধিদপ্তর সরকারের কর্মসূচি ও নীতিমালা সম্পর্কে দেশের জনগণকে অবহিত,শিক্ষিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে । · বিভিন্ন সামাজিক,অর্থনৈতিক ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আন্তব্যক্তিক যোগাযোগ ও সুনির্দিষ্ট প্রচার কৌশল অবলম্বন করে এডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস জনগনকে সেবা প্রদান করে থাকে । · গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অফিসের গ্রাহকঃ- · গ্রামীন কৃষক,মহিলা এবং শিশুসহ দেশব্যাপী তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর বিশাল জনগোষ্ঠী গণযোগাযোগ অধিদপ্তরের গ্রাহক । · প্রচারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রসমূহঃ- · গণযোগাযোগ অধিদপ্তর অফিসে দায়িত্বের আলোকে সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে প্রচারের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের কর্মসূচি পালন করে । · সেবা প্রদানের বিষয়গুলো হলোঃ- নারী শিক্ষা,বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা,শিশু ও নারী অধিকার, প্রজনন স্বাসহ্য, জন্ম নিয়মএণ, জন্ম নিবন্ধন, নারী-পুরুষের বৈষম্য হ্রাস,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব,বাল্য বিবাহ রোধ, যৌতুক প্রতিরোধ, টিকাদান কর্মসূচি, এইচআইভি/ এইডস্ প্রতিরোধ, নারী ও শিশু পাঁচার রোধ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, স্যানিটেশন, বৃক্ষরোপণ, বার্ড ফ্লু প্রতিরোধ, মৎস্য এবং হাঁস-মুরগী ও গবাদি পশু পালন, কুটির শিল্প, আত্মকর্মসংস্থান, যুব উন্নয়ন, নির্বাচনী বিধি-বিধান প্রচার, সরকরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড । · সেবা প্রদানের পদ্ধতি বা কৌশলঃ- 1. ভ্রম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন এবং উদ্বুদ্ধকরণ লোক-সংগীতানুষ্ঠান । 2. সেমিনার/ মহিলা সমাবেশ/ আলোচনা সভার আয়োজন। 3. কমিউনিটি সভা এবং উঠান বৈঠকের আয়োজন । 4. কিশোর মেলা,শিশু মেলা ও নারী উন্নয়ন মেলার আয়োজন । 5. কথামালা প্রচার ও খন্ড সমাবেশ । 6. পিএই কভারেজ প্রদান ও ভাষণ যস্ত্রস্থাপন । 7. সিনেমা হল পরিদর্শন ও অশ্লীল ছবি প্রদর্শন বন্ধে কার্যক্রম গ্রহণ । 8. মাসিক জনমত প্রতিবেদন তৈরী । 9. পোষ্টার,লিফলেট ও প্রচার পুস্তিকা বিতরণ । 10. প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আয়োজন । 11. সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত ও প্রকাশ । 12. স্থানীয় বিভিন্ন বিভাগ এবং প্রেস ও সাংবাদিকদের সাথে প্রচার কাজের সমন্বয় ।
· জনগণ কিভাবে উপকৃত হয়ঃ- জনগণের জীবনমান উন্নয়নের সংশ্লিষ্ট বিষয়ঃ- শিক্ষা,স্বাস্থ্য ও উন্নয়ন সম্পর্কে অধিদপ্তরের প্রচার কৌশল প্রদর্শনের মাধ্যমে অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের দক্ষ কর্মচারীবৃন্দ তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করেন । এর মাধ্যমে সাধারণ মানুষ জীবনমান উন্নয়নে শিক্ষা লাভ করে থাকেন।
· কিভাবে সেবা পাওয়া যায়ঃ- গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডারদের অন্তর্ভূক্ত করা হয় । এদের মাধ্যমে অথবা সরাসরি গণযোগাযোগ অধিদপ্তর বা জেলা তথ্য অফিসসমূহে যোগাযোগ করে সাধারণ মানুষ এ অধিদপ্তরের সেবা গ্রহণ করতে পারেন ।
· সেবা গ্রহনের ক্ষেত্রে যোগাযোগ ঠিকানাঃ- মহাপরিচালক, তথ্য ও ডকুমেন্টেশন অফিসার, গণযোগাযোগ অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা । সেগুনবাগিচা, ঢাকা । ফোন -৯৩৪৭০০৫ । ফোন-৯৩৬১৩৫৮ ।
তথ্য অফিসার, জেলা তথ্য অফিসারের কার্যালয়, ঝিনাইদহ । ফোন-৬২৫২৪ ।
· জনগণকে প্রকৃত অর্থে সেবা প্রদান করাই জনকল্যাণমূখী প্রতিটি সরকারের অন্যতম দায়িত্ব । · আপনার এলাকায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে জেলা তথ্য অফিসের সাহায্য নিন । · আপনার এগিয়ে আসা এবং সহযোগিতার মনোভাব গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসসমূহের সেবা কার্যক্রম আরো জোরদার ও সুসংহত করবে ।
|