header_01
 শুক্রবার, সেপ্টেম্বর ০৩, ২০১০
জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
ঝিনাইদহ জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

বারো আউলিয়ার আশীর্বাদপুষ্ট, গাজী-কালু-চম্পাবতীর উপাখ্যান ধন্য; কেপি বসু-গোলাম মোস্তফার স্মৃতি বিজড়িত; বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-বিপ্লবী বাঘা যতীনের শৌর্যময়; খেজুর গুড়-কলা-পানের প্রাচুর্য মন্ডিত; পাগলা কানাই-লালন সাইয়ের জন্মস্থান; কপোতাক্ষ-বেগবতী-নবগঙ্গার ঝিনুকদহ; এক কথায় নাম তার ঝিনাইদহ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী ঐতিহ্যময় ঝিনাইদহ জেলার ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। দেশের প্রশাসনিক কর্মকান্ডের অন্যতম ইউনিট হিসেবে ঝিনাইদহ জেলা প্রশাসন অবিরতভাবে আপনাকে নাগরিক সেবা দিয়ে আসছে। এই সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে এবং ভিশন-২১ এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই জেলা পোর্টাল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পোর্টালটি জেলার দর্পণ হিসেবে কাজ করবে। অনুসন্ধিৎসু ব্যক্তি তার প্রয়োজনীয় তথ্য যেন যেকোন মুহূর্তে পেতে পারেন সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। এর মাধ্যমে ঝিনাইদহবাসী তথা দেশবাসী এবং প্রবাসীদের সাথে ঝিনাইদহ জেলা প্রশাসন নিবিড় সংযোগ গড়ে তুলতে চায়। আমরা প্রতিটি মুহূর্তে আপনার পাশে রয়েছি। ঝিনাইদহ জেলা পোর্টাল ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।




খবর ও বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ তথ্য

left_menu_footer